টঙ্গি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাদের ঐক্যবদ্ধ থেকে বিজয়ের জন্য লড়াই করতে হবে’

গাজীপুরের এক পুরস্কার বিতরণীতে এম মঞ্জুরুল করিম রনি। ছবি : কালবেলা
গাজীপুরের এক পুরস্কার বিতরণীতে এম মঞ্জুরুল করিম রনি। ছবি : কালবেলা

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, সামনের নির্বাচন অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং বিজয়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের গজারিয়াপাড়া হামিদিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সবাই সহযোগিতা করলে আমার বাবা মরহুম অধ্যাপক এম এ মান্নানের অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। বাবা গাজীপুরে যে পরিমাণ স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিগত ১৭ বছরে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখিনি। বিগত ফ্যাসিবাদী সরকার শুধু লুটপাটেই ব্যস্ত ছিল।

তিনি আরও বলেন, আমরা দেখেছি তারা দিল্লি থেকে সিলেবাস পেয়েছে এবং সেই সিলেবাস বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে বাধ্য করেছে। তবে তাদের দোসররা এখনো দেশে রয়ে গেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সময় কম থাকায় তার একার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হবে না। তাই আমাদেরকেই তারেক রহমানের দূত হয়ে মানুষের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে।

এসময় তিনি মাদ্রাসার ভবন নির্মাণসহ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X