গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার চার ইলিশ বিক্রি ৪১ হাজারে

পদ্মায় ধরা পড়া ইলিশ। ছবি : কালবেলা
পদ্মায় ধরা পড়া ইলিশ। ছবি : কালবেলা

ফরিদপুর-গোয়ালন্দের মাঝামাঝি কবিরপুর এলাকায় এক জেলের জালে পদ্মার ৭ কেজি ৯শ গ্রামের ৪টি ইলিশ ধরা পড়েছে। পরে রাজবাড়ীর গোয়ালন্দের মাছের আড়ৎ থেকে মাছ ৪টি একত্রে ৪১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) ভোরে কবির মোল্লা নামের এক জেলের জালে বড় এ ৪টি ইলিশ মাছ ধরা পড়ে।

জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়ত পদ্মার ৭ কেজি ৯শ গ্রামের ৪টি ইলিশ প্রথমে ৫ হাজার টাকা দরে ৩৯ হাজার ৫শ টাকায় কিনে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে শ্রীমঙ্গলের লন্ডন প্রবাসী এক শৌখিন মাছ ক্রেতার কাছে ৫ হাজার ২শ টাকা দরে ৪১ হাজার টাকায় বিক্রি করা হয়।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ কালবেলাকে বলেন, ভোর রাতে আমার এক আত্মীয়ের মাধ্যমে খবর পাই ফরিদপুর-গোয়ালন্দের মাঝামাঝি কবিরপুর এলাকায় জেলে কবির মোল্লার জালে বড় ৪টি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে ওজন দিয়ে জানা যায় মাছ ৪টির ওজন ৭ কেজি ৯শ গ্রাম। পরে তার সঙ্গে দামদর করে পাঁচ হাজার টাকা কেজি দরে কিনে নেই। এরপর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে লন্ডন প্রবাসী একজন তার পরিবারের জন্য ৫ হাজার ২শ টাকা দরে ৪১ হাজার টাকায় তা কিনে নেন।

এ সময় তিনি আরও বলেন, ভরা মৌসুমে পদ্মায় মাছ নেই। ইলিশ খুব একটা ধরা পড়ছে না। ফলে এত দাম হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X