নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশের ফ্রন্টলাইন কারিগর হবে কারিগরির শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি : কালবেলা

নতুন বাংলাদেশ গড়ার ফ্রন্টলাইন কারিগর হবে কারিগরি শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

সোমবার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় শিক্ষা উপদেষ্টা বলেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তার ফ্রন্টলাইন কারিগর হবে কারিগরি শিক্ষাব্যবস্থার ছাত্ররা। হাতে-কলমে কাজ করার সময় এসেছে। বিশ্বব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে যে আমাদের প্রযুক্তি থেকে শিখতে হবে। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করতে হবে।

জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই মাসে বড় রকমের আন্দোলন হয়েছিল। শ্রমিক, ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবাই সেই আন্দোলনে এসেছিল। ছাত্রদের সেই আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠেছে।

জুলাই যোদ্ধাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই আমাদের গর্বের মাস। এই হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করার আহ্বান জানাই। আহত পরিবারগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় রাষ্ট্র তার সাধ্যমতো করছে, অন্যদেরও এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে, সে ব্যাপারে আমরা কমিটেড। সে কারণে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া মাদ্রাসা এমপিওভুক্ত করার বিষয়টি বন্ধ রয়েছে। দু-এক সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত অনলাইনে বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X