মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ দিতে কোনো টালবাহানা মানা হবে না : নাহিদ

নাটোরে এনসিপির পদযাত্রার সমাবেশে বক্তব্য দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
নাটোরে এনসিপির পদযাত্রার সমাবেশে বক্তব্য দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করুন। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এজন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

সোমবার (৭ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশ যোগ দিয়ে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসময় নাহিদ ইসলাম বলেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। তবে দুঃখের বিষয় ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। এক বছর আগে যারা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের বাধা দিয়েছিল দেশে তাদের আর ঠাঁই হয়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে।

নাহিদ ইসলাম বলেন, আমাদের এনসিপির ওপর আস্থা রাখুন। গণঅভ্যুত্থানের সময়ের মতই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কোনো রূপ আপস হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ।

সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণ দেশের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তারা গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামীর বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুন করে সাজানো। আমরা চেয়েছি মানুষের মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি। তাই কোনো ভয়ে আমরা ভীত নই। আমরা এগিয়ে যাব দেশের মানুষকে সঙ্গে নিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এনসিপি নেত্রী তাসনুভা জাবিনসহ নাটোর জেলা এনসিপির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X