সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে হবে : এসপি মনিরুল

নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবীন। ছবি : কালবেলা
নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবীন। ছবি : কালবেলা

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। সর্বদা এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে হবে।

সোমবার (৭ জুলাই) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে নতুন যোগদানকৃত ২৮ জন পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশ সুপার বলেন, এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে। নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে আরও বলেন, সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. শফিকুল ইসলাম, পুলিশ লাইন্সের আরআই মোস্তফা কামাল, রিজার্ভ অফিস সাতক্ষীরার আরও ওয়ান মো. মিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্নেহাভরে বরণ করে নেন এবং তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জানা গেছে, ব্যবহারিক প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সঙ্গে পেশাগত আচরণ, অস্ত্রচালনা, আত্মনিয়ন্ত্রণ, আইন ও বিধিবিধান, কায়িক প্রশিক্ষণ, মানবাধিকার, জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X