মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:৫৮ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকে পড়ে ৪ তরুণের মৃত্যু

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চার তরুণ হলেন শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের বাসিন্দা রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)।

এর আগে বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে নেমে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে নেমে পাঁচজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, যে চারজনকে রাতে আমাদের কাছে নিয়ে এসেছিল তারা সবাই মৃত ছিল। পরে রবি বুনার্জী নামে একজনকে নিয়ে আসে তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। আত্মীয়দের কাজ থেকে পাওয়া তথ্য মতে জেনেছি, ওরা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ওসি আমিনুল ইসলাম বলেন, বুধবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চার তরুণ প্রাণ হারিয়েছেন বলে শুনেছি। ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X