টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৭:৪৪ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

নিহত মো. মাহফুজুর রহমান। ছবি : সংগৃহীত
নিহত মো. মাহফুজুর রহমান। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বাজার ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) রাত ১টার দিকে টঙ্গী ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।

নিহত মো. মাহফুজুর রহমান (২২) হাজী এবাদউল্লাহ কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে টঙ্গী ফ্লাইওভারের ওপর দিয়ে একা হেঁটে যাওয়ার সময় মাহফুজের পথরোধ করে একদল ছিনতাইকারী। তারা তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রতিরোধ করায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে।

আরও জানা গেছে, স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পকেটে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, টঙ্গী ফ্লাইওভার, স্টেশন রোড, চেরাগ আলী মোড় ও গাজীপুরা এলাকায় সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে। প্রতিনিয়ত পথচারীরা এসব স্থানে প্রাণ ও সম্পদ হারাচ্ছেন। অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। টঙ্গীতে জনগণের চেয়ে পুলিশ সংখ্যা একদমই নগ্ন।

স্থানীয় এক দোকানদার বলেন, প্রতিদিন রাত হলেই এ এলাকায় আতঙ্ক শুরু হয়। কে কখন ছিনতাইকারীর কবলে পড়বে বলা যায় না। এখন ছাত্ররাও রক্ষা পাচ্ছে না।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X