কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কবিরুল, সম্পাদক মনিরুজ্জামান

ড. খ ম কবিরুল ইসলাম ও মো. মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত
ড. খ ম কবিরুল ইসলাম ও মো. মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি পদে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এবং মহাসচিব পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মো. মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (৯ জুলাই) ঢাকার শেখ সাদী মিলনায়তনে ফোরাম বার্ষিক সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। ফোরামের বর্তমান সভাপতি প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ বার্ষিক সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. খন্দকার রাশেদুল হক। সভার শুরুতে ফোরামের মহাসচিব এ কে এম টিপু সুলতান বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন উপস্থাপনের পর সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার প্রথম পর্ব শেষ হয়।

দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মো. এনামুল হক (অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত) বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নবগঠিত কমিটি উপস্থাপন করেন। সভায় উপস্থিত সবার সর্বসম্মত অনুমোদনে এই কমিটি গৃহীত হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মো. মনিরুজ্জামান। নবনির্বাচিত কমিটিকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন। সভাপতি ও মহাসচিবের বক্তব্যের মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X