ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

নিহত নুরুল আলম। ছবি : সংগৃহীত
নিহত নুরুল আলম। ছবি : সংগৃহীত

ফেনীতে বন্যার পানিতে কারেন্ট জালে জড়িয়ে নুরুল আলম (৬২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী জেলা বন্যা মনিটরিং টিমের ফোকাল পারসন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা সাদেক কমান্ডারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নুরুল আলম মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। এরপর সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরে এলাকার সবাই খোঁজাখুঁজি করলে মাগরিবের আগ মুহূর্তে মাছ ধরার স্থানে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান তারা।

স্থানীয়দের ধারণা, বন্যার পানিতে পাতানো কারেন্ট জাল তুলতে যান নুরুল আলম। এ সময় তার পা জালে আটকে যায়। এতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফুলগাজী উপজেলার ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, রাতে এ ঘটনা অবগত হয়েছি। এমন মৃত্যু কখনোই কাম্য নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X