সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকরা খেতে পেলেই কলকারখানায় উৎপাদন বাড়বে : শ্রম সচিব

ফরিদপুরে মতবিনিময় সভায় বক্তব্য দেন শ্রম সচিব এএইচএম সফিকুজ্জামান। ছবি : কালবেলা
ফরিদপুরে মতবিনিময় সভায় বক্তব্য দেন শ্রম সচিব এএইচএম সফিকুজ্জামান। ছবি : কালবেলা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের পেটে ভাত থাকলে বা তারা খেতে পেলেই কলকারখানায় উৎপাদন বাড়বে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ইউরোপ-আমেরিকার শ্রমিকরা যে ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে বাংলাদেশের শ্রমিকরাও যাতে একই রকম সুযোগ-সুবিধা পায় সেজন্য কাজ করছে বর্তমান সরকার। সে লক্ষ্যে শ্রম আইন ২০০৬ সংশোধন করে শ্রমবান্ধব আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে।

শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় মালিকপক্ষকে আন্তরিক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎপাদন প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য অযৌক্তিক আন্দোলন থেকেও শ্রমিকদের বিরত থাকতে হবে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় ভবনের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X