সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যাবেন এনসিপি নেতারা, তড়িঘড়ি করে সড়ক সংস্কার

সাতক্ষীরায় যাবেন এনসিপি নেতারা, তড়িঘড়ি করে সড়ক সংস্কার

শনিবার (১২ জুলাই) সাতক্ষীরায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এনসিপির নেতাদের এ সফরকে ঘিরে নড়েচড়ে বসেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দীর্ঘদিনের খানাখন্দে ভরা খুলনা রোড মোড়, শহীদ আসিফ চত্বর ও আশপাশের এলাকার সড়কে হঠাৎ করেই শুরু হয়েছে তড়িঘড়ি সংস্কার কার্যক্রম।

এনসিপি নেতারা জানিয়েছেন, সাতক্ষীরায় আসা এই প্রতিনিধিদলে থাকবেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন, আরিফুল ইসলাম আদীবসহ শতাধিক কেন্দ্রীয় নেতা। তাদের পথসভা ও পদযাত্রা হবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে, যেখানে দীর্ঘদিন ধরে ছিল খানাখন্দ আর অবহেলা।

শুক্রবার (১১ জুলাই) সকালে সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর ও আশপাশের এলাকায় নেতাদের এই সফরকে ঘিরে হঠাৎ করে শুরু হয়েছে সড়ক সংস্কারের তোড়জোড়। একাধিক শ্রমিক গলিত পিচের বালতি হাতে ব্যস্ত সময় পার করছেন, পাশে দাঁড়িয়ে আছে ধোঁয়া ছাড়তে থাকা পুরোনো ট্রাক। যেন একদিনে বদলে ফেলা হচ্ছে বছরের অব্যবস্থাপনা।

এদিকে, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশায় ভুগেছে সাধারণ মানুষ। বর্ষায় পানি, শুকনায় ধুলায় চলাচল ছিল দুর্বিষহ। অথচ নেতারা এলেই যেন জাদুর কাঠির ছোঁয়ায় নড়েচড়ে বসে সড়ক বিভাগ।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, এতদিন কেউ দেখেও দেখেনি, এখন হঠাৎ করে রাস্তা মেরামত হচ্ছে। অথচ নিচে ঠিকমতো বেস করে না দিলে কিছুদিন পরই উঠে যাবে সব। সড়ক বিভাগের এই উদ্যোগকে অনেকেই দেখছেন নেতাদের সামনে মুখরক্ষা হিসেবে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার যুগ্ম সদস্য সচিব রাহাত সরদার এই কাজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

তবে এই তড়িঘড়ি সংস্কার নিয়ে জানতে চাইলে উপস্থিত সড়ক বিভাগের কেউ কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা আসছেন বলে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে- এমনটা ঠিক নয়। টানা কয়েক দিনের ভারি বর্ষণের কারণে পূর্বনির্ধারিত সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। আজ আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় আমরা কাজ শুরু করেছি। এটি নিয়মিত সংস্কার কার্যক্রমের অংশমাত্র।

উল্লেখ্য, আগামীকাল ১২ জুলাই সকাল ৯টায় খুলনা থেকে সড়ক পথে এসে সাতক্ষীরার কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন এনসিপির নেতারা। সেখান থেকে সংক্ষিপ্ত পথসভা শেষে তারা খুলনা রোড মোড়ে গিয়ে শহীদ আসিফ চত্বরে প্রধান পথসভায় অংশ নেবেন। এরপর নিউমার্কেট ও হাটের মোড় হয়ে অনুষ্ঠিত হবে পদযাত্রা। এ সময় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় দলের সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্বোধনও করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১০

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১১

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১২

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৩

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৪

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৫

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৬

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৭

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৮

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

২০
X