চরফ্যাশন প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

৪০ বছর ধরে কোরআন বাঁধাইয়ের কাজ করেন শাহে আলম

কোরআন বাঁধাই করছেন শাহে আলম। ছবি : কালবেলা
কোরআন বাঁধাই করছেন শাহে আলম। ছবি : কালবেলা

৪০ বছর ধরে পবিত্র কোরআন শরিফ বাঁধাইয়ের কাজ করছেন ষাটোর্ধ্ব মো. শাহে আলম। বাড়ি বাড়ি গিয়ে কোরআন শরিফ বাঁধাই করলেও বর্তমানে বয়সের ভারে কোথাও যেতে না পেরে ঘরে বসেই বাঁধাই কাজ করছেন তিনি।

ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহে আলম। তিনি জীবনের পুরো সময় ধরে এ পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।

শাহে আলম জানান, আল্লাহকে রাজি খুশি করতেই তিনি এ পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর এ কাজে ব্যবহৃত বরমা, কাছি, সুই, সুতা, কাপড়, ছাপার কাগজ ও গামসহ নানা সরঞ্জাম নিয়ে হেঁটে বেরিয়ে যান। সারাদিন উপজেলার বিভিন্ন গ্রামে ৫-৮টি কোরআন শরিফ বাঁধাই করতে পারেন। এতে খুশি হয়ে যে যত টাকা দেয় তা নিয়েই ফিরে আসেন।

জানা গেছে, প্রতিটি কোরআন শরিফ বাঁধাই করলে ৫০-১০০ টাকা, অনেকে আবার ২০০ টাকাও দিয়ে থাকেন। বাড়ি বাড়ি গিয়ে কোরআন বাঁধাই করে দৈনিক ৩০০-৪০০ টাকা আয় করেন তিনি। এ সামান্য আয় দিয়েই তিনি পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন।

বর্তমানে বয়সের ভারে নানা রোগ বাসা বেঁধেছে তার শরীরে। এখন আর আগের মতো বাড়ি বাড়ি গিয়ে কোরআন শরিফ বাঁধাই করতে পারে না। তাই সমাজের বিত্তবান ও সরকারি সহযোগিতা চেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১০

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৩

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৪

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৫

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৬

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৮

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৯

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

২০
X