ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলের মানুষের অধিকার আন্দোলন আরসিপির যাত্রা শুরু

রেদওয়ানুল হক এবং ইব্রাহীম খলিল সবুজ। ছবি : সংগৃহীত
রেদওয়ানুল হক এবং ইব্রাহীম খলিল সবুজ। ছবি : সংগৃহীত

উপকূলীয় এলাকার মানুষের যথোপযুক্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অধিকার সচেতন করার লক্ষ্যে রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি) নামের একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৩ এপ্রিল ভোলার চরফ্যাসনের একটি মিলনায়তনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং মহাসচিব নির্বাচিত হন চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ইব্রাহীম খলিল সবুজ।

কমিটির অন্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, যুগ্ম মহাসচিব নুরুল্লাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক জুলকার নাইম, সাংস্কৃতিক সম্পাদক সানজিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন আসাদ, নারী বিষয়ক সম্পাদক ও সারাতুন তাওয়ামা সাবরিন। এ ছাড়া ওসমান গনি, মো. ইব্রাহিম মিয়া, মো. তরিকুল ইসলাম মাসুম এবং হাসান আল বান্না সদস্য হিসেবে কাজ করবেন।

প্রাথমিকভাবে ভোলা জেলায় এবং পর্যায়ক্রমে অন্য উপকূলীয় এলাকার নাগরিকদের অধিকার নিয়ে কাজ করবে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১০

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১১

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১২

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৩

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৪

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৫

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৬

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৮

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৯

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

২০
X