নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

কালিয়া থানার ফটক। ছবি : সংগৃহীত
কালিয়া থানার ফটক। ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে কালিয়ার কুলশুর গ্রামের এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয়পক্ষে খেলোয়ার ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বাবুপুর দলের সমর্থকরা কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে জিল্লুর রহমানকে তার চাচাতো ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে গিয়ে হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে জিল্লুর রহমানকে গুরুতর আহত করে।

স্থানীয়রা জিল্লুর রহমানকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়া পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১০

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১১

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১২

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৬

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৭

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

২০
X