ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় বালুমহাল দখল নিতে ফের গুলি, আহত যুবক

স্পিডবোট থেকে গুলি করছেন সন্ত্রাসীরা। ছবি : সংগৃহীত
স্পিডবোট থেকে গুলি করছেন সন্ত্রাসীরা। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে ফিল্মি স্টাইলে আবারও এলোপাতাড়ি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এতে সোহান হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার সাড়া ও ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবক সোহান হোসেন (২৮) সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চৌধুরী পাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকার বালু মহালের নিয়ন্ত্রণ করছেন লালপুরের সন্ত্রাসী বাহিনী খ্যাত ‘কাকন বাহিনী’। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেই ঘাট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এ ঘাটে গত ৫ জুন ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। গুলি চালানোর ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী।

তারা আরও জানান, স্পিডবোর্ড ও নৌকার মাধ্যমে এসে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘাস কাটতে গিয়ে সোহান হোসেন গুলিবিদ্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার ওসি আব্দুন নূর বলেন, বালুমহাল দখল নিতে গুলির ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X