মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:৩৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই মাস পর ওবাইদুরের মরদেহ ফেরত দিল ভারত

বাংলাদেশ পুলিশের কাছে ওবাইদুরের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। ছবি : কালবেলা
বাংলাদেশ পুলিশের কাছে ওবাইদুরের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। ছবি : কালবেলা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে মারা যাওয়া বাংলাদেশি যুবক ওবাইদুরের মরদেহ আড়াই মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার যাদবপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

পরে মহেশপুর থানা পুলিশ ওবাইদুরের মরদেহ যাদবপুর ইউপি চেয়ারম্যান সালউদ্দিন আহম্মেদ, যাদবপুর গ্রামের ইউপি সদস্য হাসানুজ্জামানের উপস্থিতিতে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।

যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ বলেন, গত ২৭ এপ্রিল ভোরে যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ওবাইদুরসহ ৭ থেকে ৮ জনের একটি দল ভারতে যায়। এ সময় ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে। অন্য বাংলাদেশিরা পালিয়ে এলেও বিএসএফের গুলিতে ওবাইদুর নিহত হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আড়াই মাস পর ওবাইদুরের মরদেহ তার পরিবার ফেরত পেয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুল ইসলাম কালবেলাকে বলেন, নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ভোরে মহেশপুর সীমান্তের ওপারে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মধুপুর এলাকায় বিএসএফের গুলিতে ওবাইদুর নিহত হন। তিনি যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে। দুই দেশের দীর্ঘ চিঠি চালাচালির পর অবশেষে ওবাইদুরের মরদেহ আড়াই মাস পর ফেরত দেয় ভারতীয় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X