বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর নতুন প্রার্থী ড. ফয়সাল

ড. মোস্তফা ফয়সাল পারভেজ। ছবি : সংগৃহীত
ড. মোস্তফা ফয়সাল পারভেজ। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে নতুন প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি হলেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

সম্প্রতি জামায়াতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মোস্তফা বগুড়ার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।

এর আগে গত ৫ এপ্রিল বগুড়া শহীদ টিটু মিলনায়তনে প্রীতি সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বগুড়া-৪ আসনে প্রার্থী হিসেবে কেন্দ্রীয় শুরা সদস্য ও তিনবারের উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর নাম ঘোষণা করেন। কিন্তু ১ জুন মাওলানা তায়েব আলী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সম্প্রতি তার মৃত্যুতে আসনটি শূন্য হলে, দলীয়ভাবে পুনরায় যাচাই-বাছাই শেষে তরুণ ও মেধাবী নেতা ড. ফয়সালকে মনোনয়ন দেওয়া হয়।

এ আসনে গত ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পান বিশিষ্ট শিল্পপতি মোশাররফ হোসেন। তখন তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X