পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দিলে পদকপ্রাপ্ত চা চাষিকে হত্যার হুমকির অভিযোগ

সংবাদ সম্মেলনে কথা বলেন চা চাষি এবিএম আখতারুজ্জামান শাহজাহান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেন চা চাষি এবিএম আখতারুজ্জামান শাহজাহান। ছবি : কালবেলা

জাতীয় চা পুরস্কার পাওয়া পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকার চাষি এবিএম আখতারুজ্জামান শাহজাহানের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এ অভিযোগ করেন।

তিনি জানান, স্থানীয় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তাকে এ হুমকি দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বলছেন, শাহজাহানের পরিবারের কাছে তারা জমি পাবেন। জমি যাতে দিতে না হয় সেজন্য সংবাদ সম্মেলন করে চাঁদা দাবি ও হত্যার হুমকির মিথ্যা অভিযোগ করেছেন শাহজাহান।

স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহজাহান চলতি বছর শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার পান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় ৭০ বছরের বেশি সময় ধরে তার পরিবার বসবাস করে আসছে। তারা চা বাগান থেকে শুরু করে বিভিন্ন ফসল চাষাবাদ করেন। সম্প্রতি তারা কয়েকজন মিলে ওই এলাকায় একটা চা কারখানা করার উদ্যোগ নেন। এ খবর পেয়ে ওই এলাকার জাহাঙ্গীর আলম তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

শাহজাহান আরও বলেন, ‘আগস্ট বিপ্লবের আগে জাহাঙ্গীর গাজীপুরের কাপাশিয়ায় আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে মুরগির সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করতেনত। এলাকায় এসেও চাঁদাবাজি বন্ধ করেননি। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনকি আমার সম্মান নষ্ট করার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন তারা। আমাদের জমি দখল করার চেষ্টা করছেন তারা, চা বাগানের পাতা তুলতেও বাধা দিচ্ছেন। ওই এলাকায় আমরা স্কুল, কলেজ, হাট-বাজার, মসজিদে আমরা জমি দিয়েছি। আমরা শান্তিপ্রিয় বলে তারা আমাদের নানাভাবে হয়রানি করে আসছেন। আমরা এর ন্যায়বিচার চাই।’

এদিকে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা তাদের কাছে জমি পাব। তারা জমি না দিতে এখন এসব মিথ্যা অভিযোগ করছেন। তারা বিএনপির প্রভাব খাটাচ্ছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X