বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অফিসের নথিপত্রের ছবি তোলার সময় আ.লীগ নেতা ধরা

আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন রানা। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন রানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে সরকারি গোপনীয় স্পর্শকাতর নথিপত্রের ছবি তোলা ও ঘাঁটাঘাঁটির সময় নাজিম উদ্দিন রানা নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ আগে সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা ভূমি অফিস থেকে তাকে হাতেনাতে আটক করে বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভ্রাম্যমাণ টিম।

নাজিম উদ্দিন রানা বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর রোড় পাড়া এলাকার মৃত আহমদ ছফার ছেলে। তিনি লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার লোহাগাড়া ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ওই আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন রানা ভূমি অফিসের বিভিন্ন গোপনীয় স্পর্শকাতর নথিপত্রের ছবি তুলছিলেন এবং বিভিন্ন ফাইল ঘাঁটাঘাঁটি করছিলেন। তার কার্যক্রম সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে তাকে লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে বন বিভাগের মোট ৫টি মামলা রয়েছে। সংরক্ষিত বনাঞ্চল জমি দখল করে তিনি ৫টি মাছের ঘের করেছেন। তার এক খালাতো ভাইয়ের নামে মাছের ঘের রয়েছে আরও ৭টি। তিনি প্রভাব খাটিয়ে সংরক্ষিত বনাঞ্চলের অনেক সেগুন গাছ কেটে নিয়ে গেছেন। এ ছাড়া চুনতি অভয়ারণ্যের জায়গা দখল করে তিনি পাকা বাড়ি নির্মাণ করতে গেলে বন বিভাগ তা উচ্ছেদ করে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রবিউল আলম খান বলেন, নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X