মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৫:১৭ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ : ড. জালাল উদ্দিন

বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন। ছবি : কালবেলা
বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন। ছবি : কালবেলা

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে যেভাবে ভেঙে দিয়েছে, এখন সময় এসেছে দেশের নতুন রূপান্তরের, তা সম্ভব একমাত্র বিএনপির নেতৃত্বেই। আমাদের নেতা তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীরা দেশের শত্রু।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

জালাল উদ্দিন বলেন, ১৭ বছরের সন্ত্রাসী আওয়ামী লীগ বিএনপিকে ভাঙতে পারেনি, কারণ দলে নিবেদিতপ্রাণ কর্মী রয়েছে। নমিনেশন পাওয়ার জন্য রক্তপাত বা সন্ত্রাসের দরকার নেই, দলীয় আনুগত্য ও জনসেবার মধ্য দিয়েই নেতারা গড়ে ওঠে। বিএনপির লোকজন কখনো চাঁদাবাজিতে লিপ্ত নয়।

তিনি আরও বলেন, মুখোশধারীদের দিয়ে বিএনপি চলবে না। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত, তাদের এ দলে জায়গা নেই।

সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাসেল সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কানাডা বিএনপির সাধারণ সম্পাদক নবির হোসেন নবি, উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি বশির আহাম্মদ, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান আনিছ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X