‎গাজীপুর (টঙ্গী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে পরকীয়ার জেরে হত্যা, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার সাব্বির আহমেদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার সাব্বির আহমেদ। ছবি : কালবেলা

‎গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জেরে কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে সাব্বির আহমেদকে (৩২) গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৪ জুলাই) রাতে কামরুলকে ছুরিকাঘাত করা হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে নিহতের ভাই মো. কামাল উদ্দিন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাব্বির আহমেদকে। তদন্তের এক পর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার স্ত্রী সুলতানাকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত কামরুল ও আসামি সাব্বিরের মধ্যে পারিবারিক সম্পর্ক থাকলেও স্ত্রী সুলতানাকে কেন্দ্র করে সম্প্রতি তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে সোমবার রাতে রাস্তায় ঘোরাফেরা করার সময় কামরুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X