থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফিরে আসা বম পরিবারের মাঝে সেনাবাহিনীর সহায়তা

বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা। ছবি : কালবেলা
বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা। ছবি : কালবেলা

বান্দরবানে সেনাবাহিনী সহায়তায় ঘরে ফিরে আসছে আতঙ্কে পালিয়ে যাওয়া বম পরিবারগুলো। কিন্তু ফিরে এসেও সঠিক সময় জুম চাষ করতে না পারায় মানবেতার জীবন পার করেছেন তারা। পরে বিষয়টি নজরে এলে ভুক্তভোগী ২৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) সকালে বাকলাই বমপাড়া প্রাঙ্গণে বম পরিবারের হাতে সেনাবাহিনীর সদস্যরা সহায়তা তুলে দেন।

সেনাবাহিনী কর্তৃক সিত্লাংপি, থাংদুই ও বাকলাই পাড়া ৩টি গ্রামে ২৫টি পরিবার জন্য ১ বস্তা চাল, ২৫ কেজি করে আলু, ডাল, তেল, পেঁয়াজ ও চিনি দিয়ে সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া ক্যাম্প থেকে বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

বাকলাই গ্রামে পাড়ার প্রধান থংলিয়ান বম সাংবাদিকদের বলেন, আমরা এপ্রিল-মে মাসের দিকে গ্রামে ফিরেছি। কিন্তু সঠিক সময়ের জুম কাটতে না পারায় অনেক কষ্টে দিন পার করেছিলাম। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জন্য অনেক কিছু দিয়েছে এবং পালিয়ে যাওয়ার মানুষকেও ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সেনাবাহিনীর কাছে অনেক কৃতজ্ঞ।

এ বিষয়ে বাকলাইপাড়া সাব-জোনের ক্যাম্প অধিনায়ক বলেন, পাহাড়ে জননিরাপত্তা, আত্মসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এ ধারা বজায় রাখার জন্য আমাদের এ নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাকলাইপাড়া সাব-জোনের অন্তর্গত সকল পাড়া ও সকল সম্প্রদায়ের জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X