ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

নিহত জামায়াত নেতা আবু সাঈদ। ছবি : সংগৃহীত
নিহত জামায়াত নেতা আবু সাঈদ। ছবি : সংগৃহীত

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আবু সাঈদ নিহত হয়েছেন। নিহত সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম।

সফরসঙ্গী সূত্রে জানা যায়, শনিবার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সম্মেলনে যোগদানের উদ্দেশে আবু সাঈদের নেতৃত্বে খুলনার দাকোপ উপজেলা থেকে চারটি বাসে তারা রওনা হন। রাত ৩টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুখে হাইওয়ে থানার সামনে সবকটি বাস পার্কিং করে বিরতি নেন। অনেকে বাস থেকে নেমে চা খেতে দোকানে যায় এবং আমিরসহ সাত-আটজন বাসের সামনেই দাঁড়িয়ে থাকেন।

হঠাৎ খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছনের তিন নম্বর বাসকে ধাক্কা দেয়। এতে ১ নম্বর বাসের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ পড়ে গিয়ে নিহত হন। দাঁড়িয়ে থাকা সাত আট জনসহ বাসের ভেতরে থাকা অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান বলেন, আমার থানার সামনে এমন ঘটনা ঘটেছে আমার জানা নেই। আমি ছুটিতে রয়েছি।

খুলনা দাকোপ থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জামায়াত ইসলামের সম্মেলনে যাওয়ার পথে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহতের খবর শুনেছি। উপজেলা আমির আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকরি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X