মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খুলনা  ব্যুরো
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মদপানে ৫ জনের মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা নগরীতে অতি‌রিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোড এলাকার বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গার রায়ের মহল এলাকার বাসিন্দা আজিবর (৫৯) এবং বয়রা পাবলিক কলেজ এলাকার বাসিন্দা তোতা (৬০)।

জানা গেছে, পাঁচজন মারার যাওয়ার পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে। তবে সনু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনার এক‌টি‌ বেসরকা‌রি হাসপাতা‌লের আইসিইউতে রাখা হ‌য়ে‌ছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, অতিরিক্ত মদপানে চারজন মারা গেছেন এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরে জানতে পেরেছি তারা তোতার হোটেলে বসে মদ পান করেছিল। অতিরিক্ত মদপানের কারণে তোতাও মারা গেছেন।

তিনি আরও বলেন, মদপানের কারণে এ ঘটনা ঘটেছে নাকি কোনো বিষক্রিয়ার কারণে হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X