ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে মারা গেলেন মা

দুর্ঘটনার শিকার ওবায়দুল্লাহ। ছবি : সংগৃহীত
দুর্ঘটনার শিকার ওবায়দুল্লাহ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওবায়দুল্লাহ নামের এক যুবক। ছেলের দুর্ঘটনার খবর শুনেই স্ট্রোক করে মারা গেছেন তার মা হাসিনা খাতুন।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ির আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সে করে অসুস্থ মা হাসিনা খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যাচ্ছিল পরিবারের সদস্যরা। পেছনে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ছেলে ওবায়দুল্লাহ। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে বেপরোয়া গতিতে ঢুকে পড়ে ওবায়দুল্লাহর মোটরসাইকেল। এ সময় তিনিসহ দুজন গুরুতর আহত হন। ওবায়দুল্লাহর দুর্ঘটনার খবর শুনে পথেই স্ট্রোক করেন হাসিনা খাতুন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. সাহাবুদ্দিন কালবেলাকে বলেন, কাভার্ডভ্যানের চালক গাড়ি রেখে পালিয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১০

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১১

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১২

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৪

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৫

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৬

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৭

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৮

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৯

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

২০
X