মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০১:১৮ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

দেশের সংকট মোকাবিলা ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: ডা. হারুন

ড্যাবের অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
ড্যাবের অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেছেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের মোকাবিলা করতে হলে গণতন্ত্রকামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সাভারে ড্যাবের আসন্ন কাউন্সিল উপলক্ষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড্যাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ড্যাব ঢাকা জেলা, এনাম মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ শাখা ড্যাব নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ঢাকা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. আসাদুল্লাহ দুলালের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ড্যাবের সভাপতি ডা. মো. মাহমুদুল আলম তারিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ড্যাবের সাবেক কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সাবেক সহসভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. আবুল কেনান, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সাবেক কেন্দ্রীয় নেতা ডা. বাছেদুর রহমান সোহেল ও ডা. আমিরুল ইসলাম পাভেল।

ডা. অহিদুল ইসলাম মাসুমের পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. জাকারিয়া রানা, ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী, ডা. কাজী দিলকুশা, ডা. শাহীন রেজা, ডা. রফিকুল ইসলাম, ডা. মো. আহসান হাবিব রাফি, ডা. নাসির উদ্দিন, ডা. জাহাঙ্গীর আলম, ডা. সাদ্দাম হোসেন, ডা. আলামিন, ডা. মো. মনিরুল ইসলাম এবং এনাম মেডিকেল কলেজের ডা. ফিরোজ, ডা. মোতাহার হোসেন, ডা. রেদোয়ান ফেরদৌস, ডা. রাসেল হোসেন, ডা. নুরুন্নবী ইসলাম নয়ন, ডা. ইফতেখার হাসান তালুকদার, ডা. মো. হামজা, ডা. নওরোজ আহমেদ, ডা. রায়হান আহমেদ রনিসহ ড্যাবের এনাম ও গণস্বাস্থ্য মেডিকেলের শতাধিক নবীনসহ পাঁচ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X