খুলনা ব্যুরো
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমির খুলনা যাচ্ছেন মঙ্গলবার

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা দিতে খুলনা যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামী মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঢাকা থেকে খুলনা যাবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

পরওয়ার বলেন, আমিরে জামায়াত আজই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এ জন্য মঙ্গলবার তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমিরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে।

তিনি আরও বলেন, সকালে ঢাকা থেকে রওনা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন। পরে তার কবর জিয়ারত শেষে আবারও ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন।

জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে নিহত হন মাওলানা আবু সাঈদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X