ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবে না : মীর হেলাল 

প্রতিবাদসভায় বক্তব্য দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
প্রতিবাদসভায় বক্তব্য দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ৯৫ শতাংশ মানুষ বিএনপিকে পছন্দ করে এবং ধানের শীষে আস্থা রাখে। এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। কাজেই তার বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তি সহ্য করা হবে না।

শনিবার (২০ জুলাই) বিকেলে ফটিকছড়ির নাজিরহাটে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মীর হেলাল বলেন, আপনাদেরকে সংযত থাকতে হবে, যাতে জনগণ আমাদের ওপর বিরক্ত না হয়। দ্রুত সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনসচেতনতা বাড়াতে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

প্রতিবাদসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।

নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. এজাহার মিয়ার সভাপতিত্বে ও পৌরসভা যুবদলের সদস্যসচিব ইব্রাহীম বিজয়ের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা আবু আহমেদ হাসনাত, সুজাউদ্দিন সুজা, শামসুল আলম, রহমত উল্লাহ মেম্বার, শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১০

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১১

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৬

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৭

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৮

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৯

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

২০
X