ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

খালে ভাসছিল হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় সন্তোষ নাথ নামের একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

রোববার (২০ জুলাই) সকালে লেলাং ইউনিয়নের লেলাং খালের লাল পুল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সন্তোষ নাথ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মহাজনের বাড়ির পরিমল নাথের ছেলে।

জানা গেছে, গত ৯ জুলাই ঘর থেকে বের হন সন্তোষ নাথ। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। আজ সকালে উপজেলার লেলাং ইউনিয়নের লেলাং খালের লাল পুলের মাথায় তার মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। মরদেহটির হাত-পা বাঁধা ছিল।

সন্তোষ নাথের বাবা পরিমল চন্দ্র নাথ বলেন, গত ৯ জুলাই সন্তোষ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজকে খালে আমার ছেলের মরদেহ পাওয়া যায়।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। মরদেহটি অর্ধগলিত এবং হাত-পা বাঁধা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X