সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রেস ক্লাবে ভোটের দাবিতে ২২ জুলাই বিক্ষোভ

সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে প্রস্তুতি সভা। ছবি : কালবেলা
সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে প্রস্তুতি সভা। ছবি : কালবেলা

সাতক্ষীরা প্রেস ক্লাবে একটি অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২২ জুলাই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ নিয়ে রোববার (২০ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেস ক্লাবের সহসভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান মধু, প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বরুণ ব্যানার্জি, কাজী নাসির উদ্দীন, আহসান রাজীব, তৌফিকুজ্জামান লিটু, গাজী ফরহাদ, জুলফিকার আলী জিন্নাহ, রাহাত রাজা, আমিনুর রহমান, আব্দুল মোমিন, রেজাউল ইসলাম বাবলু, সাইফুল আজম খান মামুন, আবু সাইদ, মুনসুর আলী, মনিরুল ইসলাম, সেলিম হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রেস ক্লাবকে দখলে রাখতে চায় একটি বিশেষ শ্রেণি। এজন্য তারা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে মূলধারার সাংবাদিকদের পিটিয়ে গুরুতর আহত করেছেন। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারিবাহিনী গুরুতর আহত সাংবাদিকদের নিরাপত্তা না দিয়ে উল্টো মিথ্যা মামলা নিতে সহায়তা করে।

বক্তারা আরও বলেন, প্রেস ক্লাবে একটি অবাধ ও নিরপেক্ষ ভোট চেয়ে গভীর ষড়যন্ত্রের শিকার সাতক্ষীরার সাংবাদিকরা। অথচ আগামী ২২ জুলাই (মঙ্গলবার) সাতক্ষীরা প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভা দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় দখলদার বাহিনী। এর প্রতিবাদে আগামী ২২ জুলাই সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সঙ্গে বর্তমান সরকারের তথ্য ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X