ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী আর নেই

শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী। ছবি : সংগৃহীত
শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী। ছবি : সংগৃহীত

মাইজভান্ডার দরবার শরিফের অন্যতম আওলাদ হজরত শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী মারা গেছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

ডা. দিদারুল হক মাইজভান্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাইজভান্ডারী তরিকার শিক্ষা ও আদর্শ প্রচারে তার অনবদ্য অবদান ছিল, এবং তিনি বিভিন্ন ধর্মীয় আলোচনা ও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

ডা. সৈয়দ দিদারুল হক বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই ছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তাদের তিন ভাই আগেই মারা গেছেন। বর্তমানে সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী এবং সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী জীবিত আছেন।

উল্লেখ্য, মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হজরত গাউসুল আজম শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর আওলাদ ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী।

আজ বাদ এশা মাইজভান্ডার দরবার শরিফ আহমদিয়া ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X