পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

ফ্যানের সঙ্গে ঝুলছিলেন স্বামী, খাটে পড়ে ছিলেন স্ত্রী

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

নওগাঁর পোরশায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আব্দুল হাই (৬০) ও তার স্ত্রী মমেনা বেগম ফেলানী (৩৫)।

স্থানীয়রা জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ আব্দুল হাইকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী মমেনা বেগম ফেলানীকে শুয়ে থাকা অবস্থায় উদ্ধার করেছেন। মমেনা আব্দুল হাইয়ের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর গলায় দড়ি দিয়ে আব্দুল হাই আত্মহত্যা করেছেন বলে ধারণা।

পোরশা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম সরদার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রাতে আব্দুল হাই শ্বাসরোধে স্ত্রী ফেলানীকে হত্যা করেছেন। পরে তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X