নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করে না : মঈন খান

নরসিংদীতে এক দোয়া মাহফিলে অংশ নেন ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
নরসিংদীতে এক দোয়া মাহফিলে অংশ নেন ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিমান আকাশে যখন উড়ে যান্ত্রিক ত্রুটি হতে পারে ও দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা কোনো সময় এড়ানো যায় না। এটাকে পুঁজি করে রাজনীতি করা সঠিক নয়, বিএনপি সেটা কখনো করেনি। আমরা কখনো সে পথে হাঁটিনি। আমরা চাই দুর্ঘটনার কারণ সঠিক অনুসন্ধানের মাধ্যমে স্বচ্ছভাবে দেশবাসীকে জানানো হোক।

বুধবার (২৩ জুলাই) বিকেলে নরসিংদী শহরের বাগদি এলাকায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানুর মায়ের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের গুরু দায়িত্ব এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সিস্টেমে রূপান্তর করা। দেশের মানুষের হাতে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এ প্রচেষ্টায় একটি দুষ্টুচক্র প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা এ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। দেশের গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষকে এই দুষ্টুচক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদী জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিদ, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X