কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোনের আগুনে আওয়ামী লীগ আলু পোড়া দিয়ে খেতে চেয়েছিল : হাসনাত

কুমিল্লায় এনসিপির পদযাত্রা শোকসভায় বক্তব্য দেন  হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লায় এনসিপির পদযাত্রা শোকসভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঢাকায় মাইলস্টোন যখন আগুনে পোড়া যাচ্ছিল, তখন সেখানে আওয়ামী লীগ আলু পোড়া দিয়ে খেতে চেয়েছিল।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লায় এনসিপির পদযাত্রা শেষে নগরীর টাউনহল মাঠের শোকসভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনার নিরপেক্ষ তদন্তসহ নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন ও শিক্ষকদের ওপর নির্যাতনের বিচার দাবি করেন।

আওয়ামী লীগের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সখ্য মেনে নেওয়া হবে না উল্লেখ করে হাসনাত বলেন, আপনি বিএনপি করেন সমস্যা নেই, জামায়াতে ইসলামী করেন সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ এই কুমিল্লায় বিএনপিকে নির্যাতন করেছে, জামায়াতকে নির্যাতন করেছে। তাই আমরা আপনাদের উদাত্ত আহ্বান করব কুমিল্লা ও বাংলাদেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

যারা অহংকার করে মাটিতে হাঁটেন, আল্লাহ তাদের অপছন্দ করেন, তাদের ধ্বংস করে দেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সে কথার প্রমাণ আমরা পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে, কুমিল্লা থেকে বাহার-সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে। আমরা প্রেস কনফারেন্সেও দেখেছি, হাসিনা দম্ভ করে বলেছিল, কুমিল্লা নামের আগে যেহেতু ‘কু’ আছে, এই কুমিল্লা নামে বিভাগ হবে না। হাসিনাকে উৎখাত করে আমরা বলছি- বিভাগ হবে, কুমিল্লা নামেই বিভাগ হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহানসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X