কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে জাল টাকাসহ গ্রেপ্তার ১

পুলিশ সদস্যদের মাঝে জাল টাকাসহ গ্রেপ্তার মো. আব্বাস। ছবি : সংগৃহীত
পুলিশ সদস্যদের মাঝে জাল টাকাসহ গ্রেপ্তার মো. আব্বাস। ছবি : সংগৃহীত

জাল টাকাসহ মো. আব্বাস (৩৫) নামে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে ৮ নম্বর খাগড়াছড়ি পৌর ওয়ার্ডের খাগড়াছড়ি দক্ষিণ বাজারের লক্ষ্মী নারায়ণ মন্দিরের পূর্ব পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় আসামির কাছ থেকে এক হাজার টাকা সমমানের পাঁচটি জাল নোট এবং পাঁচশ টাকা সমমানের ১২টি জাল নোট জব্দ করে খাগড়াছড়ি জেলা পুলিশ।

গ্রেপ্তার আব্বাস কিশোরগঞ্জের সদর উপজেলার জৌসদল কালিকাবারির আবু বক্করের ছেলে।

এ ঘটনায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জাল টাকা নিয়ে প্রতি মুহূর্তে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু দেশেই নয়, দেশের বাইরে থেকেও বিপুল পরিমাণ জাল নোট আসছে। জাল টাকা অর্থনীতির জন্য খুবই ভয়ঙ্কর। এ টাকা দেশের ক্ষতি ও সন্ত্রাসের কাজে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। তাই এই জাল টাকার সঙ্গে জড়িত সব চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে বাংলাদেশ পুলিশ সর্বদা তৎপর।

তিনি আরও বলেন, খাগড়াছড়ি জেলা পুলিশ এ ধরনের চক্রকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং জাল নোট চক্রের অন্য সদস্যদের ধরতে অত্র জেলার সব থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ অত্র জেলার সব নাগরিককে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X