বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:৫২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মদ্যপান নিয়ে কথা কাটাকাটি, পাথর দিয়ে বন্ধুকে খুন

নিহত উসাইশৈ মারমা। ছবি : সংগৃহীত
নিহত উসাইশৈ মারমা। ছবি : সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক তরুণকে পাথর দিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দুপুরে তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উসাইশৈ মারমা (১৮) রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নে ৮নং ওয়ার্ড বেক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।

আটককৃতরা হলেন—৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড শীলবান্ধা পাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) ও একইপাড়ার বাসিন্দা লোওয়াইসামং মারমা ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তিন বন্ধু মিলে শীলাবান্ধপাড়ায় মদপান করছিলেন। সেখানে গভীর রাত পর্যন্ত মদপানে মেতে ছিলেন তারা। হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকি দুজন মিলে উসাইশৈ মারমাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর তারা মরদেহ তারাছা খালে ফেলে দেয়।

এদিকে হত্যার ঘটনা শোনার পর পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্য বলেন, গত শুক্রবার মদপানকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বন্ধুকে বন্ধু খুন করে। দুদিন পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুর করিম বলেন, কথা কাটাকাটির জেরে হত্যার ঘটনা ঘটতে পারে। ওই যুবকের মরদেহ তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X