টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা

টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন এনসিপির নেতারা। ছবি : কালবেলা
টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন এনসিপির নেতারা। ছবি : কালবেলা

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। সোমবার (২৯ জুলাই) রাতে টাঙ্গাইলের সন্তোষে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ভাসানীর মাজার জিয়ারত করেন।

জুলাই পদযাত্রাকে সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন টাঙ্গাইল জেলা নাগরিক পার্টির নেতারা। মাজার জিয়ারত শেষে তারা রাতে সার্কিট হাউসে রাতযাপন করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ছিলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের কারিগর।

তিনি বলেন, ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সে উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মওলানা ভাসানীর পথ অনুসরণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রাটি শুরু হবে। পরে সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X