মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে মোবাইল-মোটরসাইকেল নিষিদ্ধ করলেন ইউএনও

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করেছেন ইউএনও খাদিজা আক্তার। ছবি : সংগৃহীত
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করেছেন ইউএনও খাদিজা আক্তার। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্দেশনা জারি করেন তিনি ।

উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠদানের সময়েও মোবাইল ফোনে ব্যস্ত থাকে। কেউ কেউ দিনভর সময় কাটাচ্ছে অনলাইনে গেমস, রিলস ও টিকটক দেখে। এতে শিক্ষার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নৈতিকতাও দিন দিন অবনতি ঘটছে।

ইউএনওর এ ঘোষণার পরপরই মহেশপুর উপজেলার বেশ কয়েকটি স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসন খেলাধুলার সামগ্রী বিতরণ করছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা। মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক রমজান আলী বলেন, আমরা চাই সন্তানরা পড়াশোনায় মনোযোগী হোক। এ সিদ্ধান্তটি সময়োপযোগী।

সহকারী শিক্ষক মোজাম্মেল হক বলেন, এভাবে তদারকি চালু থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। এ উদ্যোগের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরবে। শুধু নিষেধাজ্ঞা নয়, নিয়মিত মনিটরিং এবং সচেতনতা কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও নৈতিকতায় অভ্যস্ত করে গড়ে তুলতে চাই। মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহারের নিয়ন্ত্রণ শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে। শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত চলাচল রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X