কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তা ব্লক করে বালু আনলোড, ৬ কিলোমিটার যানজট

রাস্তা ব্লক করে বালু আনলোড করায় যানজট সৃষ্টি হয়। ছবি : কালবেলা
রাস্তা ব্লক করে বালু আনলোড করায় যানজট সৃষ্টি হয়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে বালু আনলোড করার সময় হঠাৎ বিকল হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রী, রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলা এই যানজটে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটারজুড়ে শত শত যানবাহন আটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক বালু ব্যবসায়ী দিনের বেলা নিয়ম না মেনে মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ‘সিলেকশন বালু’ আনলোড করছিলেন। এ সময় হঠাৎ ট্রাকটি বিকল হয়ে যায় এবং রাস্তায় এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ফলে উভয় দিক থেকেই ছোট-বড় যানবাহন আটকে পড়ায় সৃষ্টি হয় তীব্র যানজট।

খাড়েরা এলাকার বাসিন্দারা জানান, প্রায় প্রতিদিনই দিনে-দুপুরে এমনভাবে সড়কে বালু নামানো হয়। এতে প্রায়ই যানজট লেগে থাকে, তবে আজকের পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ।

স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, প্রতিদিন এখানে বালু নামানো হয়। আজ গাড়ি নষ্ট হওয়ায় কয়েক ঘণ্টা আটকে ছিলাম। এই সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

তানজিনা নামে এক স্কুলছাত্রী বলেন, স্কুল থেকে বাড়ি পৌঁছাতে দেড় ঘণ্টার পথ তিন ঘণ্টাতেও পার হতে পারিনি। এমন রাস্তায় চলাফেরা করতে খুব কষ্ট হয়।

এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ যাওয়ার আগেই যান চলাচল কিছুটা স্বাভাবিক হয় এবং সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X