সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে দৃষ্টিনন্দন নৌকাবাইচ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করতে নদীর দুপাড়ে হাজার হাজার নারী পুরুষ ও শিশু দর্শকের ভিড় ছিল লক্ষণীয়।

শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১২টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মানিক তরী প্রথম স্থান অধিকার করে। রানার আপ হয় একই উপজেলার গাবসারা এলাকার একতা এক্সপ্রেস। শেষে অতিথিরা প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি মোটর সাইকেল ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারী সাগর তরীর হাতে একটি এলইডি টিভি উপহার হিসেবে তুলে দেন।

নৌকা বাইচ প্রতিযোগিতা ও এক সভায় শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি গোলাম হোসেন শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X