বরিশাল ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে কফিন মিছিল

প্রতীকী কফিন মিছিলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ছবি : সংগৃহীত
প্রতীকী কফিন মিছিলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ছবি : সংগৃহীত

বরিশাল ‎শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্য খাত সংস্কারের তিন দফা দাবিতে প্রতীকী কফিন মিছিল করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হয়।

পরে কাফনের কাপড়ে মোড়ানো প্রতীকী লাশ নিয়ে এক প্রতিবাদী কফিন মিছিল বের করা হয়, যা সদর রোডসহ নগরের প্রধান প্রধান সড়ক হয়ে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের স্লোগানে শেবাচিমকে ‘দুর্নীতি ও অনিয়মের আঁতুড়ঘর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসা নিতে গেলে তাকে পদে পদে হয়রানির শিকার হতে হয়। হাসপাতালের অবকাঠামো, দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহসহ সর্বক্ষেত্রে আজ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

তারা আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো কার্যকর আশ্বাস দেয়নি, যা স্বাস্থ্য খাত সংস্কারের যৌক্তিক দাবিগুলোর প্রতি চরম অবহেলার প্রমাণ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত ও সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন আরও দীর্ঘমেয়াদি ও কঠোর হবে।

এদিকে কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। এদিকে আন্দোলনের সময় একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

আন্দোলনকারী ছাত্র-জনতার পক্ষ থেকে নাভিদ ইসলাম বলেন, জরুরি বিভাগে অসুস্থ শিক্ষার্থীকে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হয়নি। ট্রলি ব্যবহারের নামে হয়রানির শিকার হতে হয় এবং চিকিৎসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় হাসপাতালে। পরে আন্দোলনরতদের চাপের মুখে সংশ্লিষ্টরা তড়িঘড়ি করে চিকিৎসাসেবা প্রদান করে। জনগণের এ আন্দোলন বরিশালের স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও মানবিকতা ফেরানোর লক্ষ্যে চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X