নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

যারা জামানত হারাবে তারাই নির্বাচন পেছানোর চেষ্টা করছে : খোকন

সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, যারা নির্বাচনের মাঠে নিজেদের জামানত হারাবে, তারাই বিভিন্ন টালবাহানা করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথাও বলছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জুলাই আগস্ট ছাত্র-জনতা অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় বিজয় র‌্যালি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, বিচার ও সংস্কার দৃশ্যমান হতে হবে এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, এরকম বিভিন্ন ইস্যু নিয়ে আসছে। ঐকমত্যের ৭০০ প্রস্তাবের ৬৫০টি প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। পতিত ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত, ভারতে বসে তারা ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, বিএনপিকে টার্গেট করেছে ক্ষমতায় আসতে দেবে না। যেখানে বিএনপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এদেশের দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে বিজয় লাভ করবে। সেখানে আজ বিএনপিকে ঠেকানোর জন্য বিভিন্ন ইস্যু নিয়ে আসতেছে।

নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, হারুনু অর রশিদ, গোলাম কবির কামাল, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X