কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

মসজিদের ভেতর নামাজরত যুবককে ছুরিকাঘাত

মোবাইল ব্যবসায়ী সায়মন। ছবি : সংগৃহীত
মোবাইল ব্যবসায়ী সায়মন। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতর এশার নামাজরত অবস্থায় সায়মন নামের এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদে এ ঘটনা ঘটে। আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, অভিযুক্ত সুমন শংকুচাইল গ্রামের কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা। সে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

আহতের ভাই সজীব বলেন, কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন (২৬) আমার ভাইয়ের দোকান থেকে একটি মোবাইল ফোন মেরামত করান। পরে টাকা না দিয়েই মোবাইলটি নিয়ে যেতে চাইলে ভাই টাকা পরিশোধের অনুরোধ করেন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। শনিবার রাতে নামাজ পড়ার সময়ই সে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার সময় মসজিদে উপস্থিত ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, এশার নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার সময় হঠাৎ ওই হামলার ঘটনা ঘটে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X