ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

১১ মাসে কোরআনের হাফেজ হলেন সোহান

হাফেজ মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান। ছবি : সংগৃহীত
হাফেজ মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান। ছবি : সংগৃহীত

মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ১৩ বছর বয়সী মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান। অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করার দৃষ্টান্ত স্থাপন করার সাফল্যে আনন্দিত তার সহপাঠী, পরিবারের সদস্য ও শিক্ষকরা।

হাফেজ মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া এলাকার সৌদি আরব প্রবাসী মুহাম্মদ সোহেল রানা ও মেরিনা আক্তার দম্পতির ছেলে।

জানা গেছে, মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান কোরআন হাফেজ হতে ২০২৩ সালে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়। সেখান থেকেই সে কোরআন হিফজ সম্পন্ন করে। কোরআন হিফজের আগে সে নাজেরা পড়াও কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করে।। এমন ছোট বয়সে কোরআন মুখস্থ করে সোহান এখন ওই মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

হাফেজ মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান বলেন, মা-বাবার ইচ্ছা পূরণ করতে দিন-রাত পরিশ্রম করে পড়েছি। ভোররাতে আমার সহপাঠীরা যখন ঘুমাত তখন আমি ঘুম থেকে উঠে একা একা পড়েছি। আমার শিক্ষকরাও আমাকে সহযোগিতা করেছেন। সকলের দোয়া ও আমার পরিশ্রম আমাকে এ সাফল্য এনে দিয়েছে। আমি আরও পড়াশোনা করে ইসলামের খেদমত করতে চাই।

মাদ্রাসার প্রধান হাফেজ মুহাম্মদ রবিউল্লাহ সিকদার বলেন, মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান অন্য ছাত্রদের তুলনায় পড়াশোনায় বেশি মনোযোগী ছিল। তাকে যে পড়া দেওয়া হতো তার চেয়ে বেশি পড়া সে মুখস্থ করে দিত। পড়ার প্রতি এত আগ্রহ দেখে আমরাও তাকে সহযোগিতা করেছি।

তিনি আরও বলেন, সোহান পড়াশোনা করে ভবিষ্যতে একজন বড় আলেম ও দাঈ হিসেবে ইসলামের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করতে চায়। আমরা তার সাফল্য কামনা করছি।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৩

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৪

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৫

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৬

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৭

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৮

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৯

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

২০
X