যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৩:০৬ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি যশোরে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনটির পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটির খুলনায় পৌঁছানোর কথা ছিল রাত ১১টা ৪৫ মিনিটে। কিন্তু সিঙ্গিয়া স্টেশন ছাড়ার মাত্র ৪০ সেকেন্ডের মধ্যেই ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তিনি বলেন, ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি, তবে ভোগান্তি চরমে পৌঁছায়।

ট্রেনের যাত্রী শরিফুল ইসলাম, আল-আমিন ইসলাম, মনির হোসেন ও সালমা খাতুন জানান, হঠাৎ বিকট শব্দ হয়, এরপর ট্রেনটি তীব্রভাবে কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এবং চলাচল বন্ধ হয়ে গেছে।

সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রিয়াদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হয়েছে এবং বর্তমানে স্টেশন প্রাঙ্গণে অবস্থান করছে। তবে অন্যসব লাইন সচল রয়েছে।

খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X