সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৬:৪৬ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

মো. সোহেল রানা। ছবি : কালবেলা
মো. সোহেল রানা। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেএম মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে একটি মিছিল সরিষাবাড়ীর আরামনগর বাজার থেকে শিমলাবাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। অভিযোগ উঠেছে, মিছিলটি বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে সোহেল রানার নেতৃত্বে ১০০-১৫০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী লোহার পাইপ, রাম দা এবং ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

পুলিশ জানায়, হামলায় মিছিলকারী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত চালিয়ে আসছিল। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সরিষাবাড়ীর ডোয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক তদন্ত এবং স্থানীয় সাক্ষ্যপ্রমাণে এই হামলায় সোহেল রানার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, সোহেল রানা এলাকায় ত্রাস সৃষ্টি করতেন এবং পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের আগ্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকতেন বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম রাশেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত এখনও চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X