কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যাহার হওয়া সেই পুলিশ সুপারকে ফের যোগদানের নির্দেশ

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রায় তিন মাস আগে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় স্বপদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাওয়াকে কেন্দ্র করে প্রত্যাহার হয়েছিলেন তিনি।

রোববার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশিন থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলায় আসামি হিসেবে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা না দেওয়ার অভিযোগ আনা হয়। ঘটনার তদন্তে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে প্রধান এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য করে উচ্চপর্যায়ের আরেকটি কমিটি গঠন করা হয়।

দুটি কমিটি তদন্ত শেষে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যদের নির্দোষ বলে অব্যাহতি দিতে সুপারিশ করে। তদন্ত চলাকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার পদটি শূন্য ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X