রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে বাঘ আতঙ্ক 

রাঙামাটিতে বাঘ আতঙ্ক । প্রতীকী ছবি
রাঙামাটিতে বাঘ আতঙ্ক । প্রতীকী ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সারোয়াতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাঘ দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে বন বিভাগ বলছে, গত ছয় মাসের ভিডিও চিত্রে এই এলাকায় কোনো বাঘের দেখে মেলেনি।

তবে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের যৌথ খামার চিন্তারাম ছড়া পাহাড়ি এলাকায় বিদ্যাধন চাকমার একটি গরুকে বাঘ আক্রমণ করে মারাত্মকভাবে জখম করেছে বলে খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বন বিভাগ জানায়, পবাখালি রেঞ্জের বিশাল এলাকা নিয়ে বেশকিছু ক্যামরা ৬ মাস ধরে বন্যপ্রাণীর উপস্থিতির ছবি সংগ্রহ করেছে। এতে কোনো প্রকার বাঘের সন্ধান মেলেনি। তবে বন্যশুকর, হরিণ, মেছো বিড়ালসহ বেশকিছু প্রাণীর সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার কান্তি চাকমা কালবেলাকে জানান, বিষয়টি জানার পরে সেখানকার কারবারির সাথে কথা বলেছি। মাঝারি সাইজের বাঘের মতো একটা প্রাণীকে জঙ্গলে দেখা গেছে বলে জানা গেছে।

বন বিভাগের পবাখালি রেঞ্জ অফিসার সজিব কুমার মজুমদার জানান, সেখানে কোনো বাঘের অস্তিত্ব পাওয়া যায়নি। গত ছয় মাসে আমরা বিশাল এলাকা নিয়ে ক্যামেরা বসিয়ে পর্যবেক্ষণ করছি। সেখানে মেছো বিরাল দেখা গেলেও বাঘের সন্ধান পাওয়া যায়নি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের আগে স্কালোনির ক্ষোভ, কিন্তু কেন?

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আলোচনা সভায় বক্তারা / জুলাইয়ের শক্তি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যেতে হবে

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আগামী চার বছরের মধ্যে সব কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে কৃষি কার্ড: প্রতিমন্ত্রী শাহে আলম

শহীদ জিয়ার স্মরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াতে ভ্যানগাড়ি দিলেন যুবদল নেতা

বাগেরহাটে ‘লতিফ মাস্টার’ ফাউন্ডেশনের কার্যক্রম দেখে মুগ্ধ ডেপুটি স্পিকার

১০

বন্যায় মাটিতে মিশে গেছে মাটির ঘর

১১

‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পি ও তার সহযোগী ৭ দিনের রিমান্ডে

১২

ইউক্রেনের হামলায় রাশিয়াজুড়ে বেড়েছে জ্বালানি সংকট

১৩

গোল ছাড়া অ্যাসিস্টও সমান হলে কে পাবেন গোল্ডেন বুট?

১৪

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

১৫

বিশ্বব্যাপী ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: হোসাইন মোহাম্মদ সেলিম

১৬

মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই: হুইপ অপু

১৭

রোগ নিরাময়ে শুধু ওষুধ নয়, প্রয়োজন সচেতনতা: ড. মজিবুল হক

১৮

ধামরাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট

১৯

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক মার্কিন সেনা আহত

২০
X