চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:১৩ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

স্ল্যাব ভেঙে ড্রেনে তরুণী, অল্পের জন্য প্রাণ রক্ষা

স্ল্যাব ভেঙে পড়ে ‍যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত
স্ল্যাব ভেঙে পড়ে ‍যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউতে হাঁটার সময় স্ল্যাব ভেঙে ড্রেনে পড়ে গেছেন এক তরুণী। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে মুরাদপুর জামান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাটির ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, কংক্রিটের ৩টি স্ল্যাবের একটি ছিল খোলা। তরুণী পা রাখতেই সেটি ভেঙে ড্রেনের মধ্যে পড়ে যান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. রিফাতুল করিম চৌধুরী কালবেলাকে বলেন, আমরা স্পটেই আছি। ড্রেনটি চসিকের আওতায়। এখানে ৩টি স্ল্যাব বসানো হয়েছিল। একটিতে সমস্যা ছিল। এক পাশের সাপোর্টিভ অংশ দুর্বল থাকায় স্ল্যাবটি উল্টে গেছে।

তিনি আরও বলেন, স্ল্যাবটি আগে ঠিকভাবেই বসানো হয়েছিল। তবে মাঝখানে ড্রেন পরিষ্কারের জন্য একবার তোলা হয়েছিল। পুনরায় বসানোর সময় হয়তো এক পাশের সাপোর্ট সঠিকভাবে দেওয়া হয়নি। এখন আমরা ড্রেন খুলে পুরো স্ল্যাবগুলো নতুন করে বসাচ্ছি।

আহত তরুণীর বিষয়ে জানতে চাইলে চসিক প্রকৌশলী বলেন, যদি তিনি গুরুতর আহত বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা নেবে।

এদিকে, এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, উন্নয়ন প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হলেও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে চসিকের দায়িত্বহীনতা স্পষ্ট।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন সংস্থার হিসাব বলছে, গত ছয় বছরে অন্তত ১৫ জন মানুষ এভাবে প্রাণ হারিয়েছেন। সর্বশেষ গত ৯ জুলাই হালিশহরে তিন বছর বয়সী হুমায়রা নামের এক শিশু খোলা নালায় পড়ে মৃত্যুবরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X