টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

নির্মাণাধীন খান টাওয়ার। ছবি : কালবেলা
নির্মাণাধীন খান টাওয়ার। ছবি : কালবেলা

টঙ্গীতে সেফটি (নিরাপত্তা) ব্যবস্থা ছাড়াই নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের মধ্যে সোহেল (৩৫) নামে এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত অপর শ্রমিক মোকলেছুর রহমান (৩২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর তা'মীরুল মিল্লাত ট্রাস্ট আবাসিক এলাকার ‘খান টাওয়ার’ নামের একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ তলায় রড উত্তোলনের সময় একটি লোহার রড পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে বিকট শব্দ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।

প্রত্যক্ষদর্শী মেহরাব বলেন, ‘আমি দোকানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি দুই শ্রমিক নিচে পড়ে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন।’

স্থানীয়দের অভিযোগ, তামীরুল মিল্লাত ট্রাস্ট ও বলাদিল আমিন এলাকায় চলমান বিভিন্ন নির্মাণকাজে সেফটি নিয়মকানুন মানা হচ্ছে না। এর ফলে শুধু শ্রমিক নন, সাধারণ পথচারীরাও প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন। এর আগেও এ ধরনের অব্যবস্থাপনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ইস্কান্দার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X